অনিয়মের অভিযোগে ঢাকা মেডিক্যালের ওয়ার্ড বয় আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০১:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০১:৪৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় শহিদ (৩৫) অনিয়মের অভিযোগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক ) হাসপাতালের বার্ন ইউনিটের স্পেশাল ওয়ার্ড বয় মো. শহিদকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করে পুলিশে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শহীদ সাত-আট বছর ধরে হাসপাতালে কাজ করছে। সে বার্ন ইউনিটে আসা রোগীদের রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা হাসপাতালের প্যাথলজিতে থেকে করিয়ে আনতো। অভিযোগ রয়েছে, এই কাজ করতে গিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে সে অতিরিক্ত অর্থ আদায় করতো। এ ব্যাপারে আজ (বৃহস্পতিবার) বার্ন ইউনিটের একজন চিকিৎসক রোগীর ব্যবস্থাপত্র দেখে ত্রুটি খুঁজে পান। পরীক্ষার জন্য দেওয়া রিপোর্টগুলোর কাগজে কোনও চিকিৎসকের সাক্ষর নেই। এছাড়া কাগজগুলো যে ঢামেক হাসপাতালের তারও কোন চিহ্ন নেই। খোঁজ নিয়ে দেখা গেছে, অধিকাংশ রোগীর ব্যবস্থাপত্রের চিত্র একই।

বিষয়টি জানাজানির পর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা নিজেদের রোগীর ফাইল নিয়ে হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় পরিচালক কার্যালয়ে না থাকায় উপ-পরিচালক বিষয়টির সুষ্টু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর আজ রাতেই শহীদকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেন বলেন, ‘শহিদকে পুলিশে দেওয়া হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে এ ধরনের ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা বেরিয়ে আসবে।’

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

আরজে/এআইবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম