আইএলও’র অবৈধ গাড়ি শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪০

শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনা একটি গাড়ি গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছে আইএলও’র বাংলাদেশ কান্ট্রি অফিস। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আইএলও’র সাবেক কর্মকর্তা ফ্রান্সিস দিলীপ বসন্ত ডি সিলভার ব্যবহৃত সাদা রঙের টয়োটা সেডান গাড়িটি শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মইনুল খান বলেন, ‘গাড়িটি বর্তমানে শুল্ক গোয়েন্দা সদর দফতরের হেফাজতে রয়েছে। কাগজপত্র যাচাই করে গাড়িটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফ্রান্সিস দিলীপ বসন্ত ডি সিলভা গত ১৭ জুন ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত আইএলও বাংলাদেশে আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিয়ে আসেন। গত বছরের ৩১ ডিসেম্বর তিনি বাংলাদেশে অ্যাসাইনমেন্ট শেষ করে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন। কিন্তু আইন অনুযায়ী কাস্টমস পাশবুক ও গাড়িটি কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেননি তিনি।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, তাদের বর্তমান তৎপরতার কারণে এবং আইনের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইএলও কান্ট্রি অফিস গাড়িটি শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে আরও একজন আইএলও কর্মকর্তার গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

আরও পড়ুন-

সংসদ নির্বাচনে ই-ভোটিংয়ের প্রস্তুতি নেই ইসির

‘এবার ইলেকট্রনিক গণমাধ্যমও আসছে ওয়েজবোর্ডের আওতায়’

আইএলও কর্মকর্তার গাড়ি আটক

/আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম