রাজধানীতে ‘লক্কড়-ঝক্কড়’ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ১২:১৬ আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১২:৩৮

‘লক্কড় ঝক্কড়’ গাড়ির বিরুদ্ধে অভিযান ‘লক্কড়-ঝক্কড়’ গাড়ির বিরুদ্ধে রাজধানীর গুলিস্তান, মতিঝিল ও পল্টন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনটি অভিযান একযোগে পরিচালিত হচ্ছে। এজন্য রাস্তায় লক্কড় ঝক্কড় বাস দেখা যাচ্ছে না। যেগুলো চলছে সেগুলোই ধরা হচ্ছে। ফলে রাস্তায় যানবাহনের সংখ্যা কম।

রাজধানীতে ‘লক্কড়-ঝক্কড়’ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে গুলিস্তান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপালনকারী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম বলেন, ‘সকালে অভিযান শুরু হয়েছে। ২০ বছরের পুরনো বাস, অতিরিক্ত সিটের বাস এগুলো পরীক্ষা করা হচ্ছে। এর পাশাপাশি চালকদের লাইসেন্স সঠিক কিনা এবং বাসে ভাড়ার তালিকা আছে কিনা পরীক্ষা করছি। কোথাও এর ব্যতিক্রম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাজধানীতে ‘লক্কড়-ঝক্কড়’ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে
তিনি জানান, অনুমোদিত আসনের বেশি সিট থাকায় দুটি গাড়ির চালককে তিন হাজার টাকা করে জরিমানা, ভাড়ার তালিকা না থাকায় দুই বাস চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসল ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীতে ‘লক্কড়-ঝক্কড়’ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে এদিকে, মতিঝিল সিটি সেন্টারের সামনে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপালনকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ম্যাজিস্ট্রেট মামুন সরদার জানান, দুপুর ১২টা পর্যন্ত ১৬টি মামলা হয়েছে। রোড পারমিট, ফিটনেস, চালকের লাইসেন্স ও সিট বেল্ট না থাকায় এসব মামলা করা হয়। চালকদের ধরে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া বাসের কাগজ না থাকায় মৈত্রি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো -ব-১১-২০১৬) আটক করা হয়েছে। বাসটি ডাম্পিং এ পাঠানো হবে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। এতে সহযোগিতা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ছবি: নাসিরুল ইসলাম
/ওএফ/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল