গ্রামীণ ব্যাংক বন্ধের দাবিতে ছাত্র খেলাফতের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৭, ১৮:০৮আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৮:১২

ইসলামী ছাত্র খেলাফত -এর মানববন্ধন গ্রামীণ ব্যাংকের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে মানববন্ধন করে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোটের অনুগত এই সংগঠনটি।
মানববন্ধনে ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন বলেন, ‘ড. ইউনুস দারিদ্র বিমোচনের নামে গরীবের রক্ত চুষে খাচ্ছেন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক চড়া সুদে ক্ষুদ্রঋণ দিয়ে গ্রাম-গঞ্জের লাখ লাখ মানুষকে পথের ভিখারি বানিয়েছে। অবিলম্বে এই ব্যাংকের সব কার্যক্রম বন্ধ করতে হবে।’
মাওলানা আলতাফ হোসাইন আরও বলেন, ‘ইউনূস বিদেশিদের কাছে শ্রদ্ধার পাত্র হতে পারেন। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাকে একজন সুদখোর মহাজন হিসেবেই ভাল করে চেনেন। এই দেশ থেকে তিনি অনেক নিয়েছেন। কিন্তু দেশের জনগণ তার থেকে অর্থনৈতিক শোষণ ছাড়া আর কিছুই পায়নি। এখন তিনি বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা তার বিচার চাই।’
ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, ছাত্র খেলাফতের সেক্রেটারি জেনারেল মু. আবুল হাসিম প্রমুখ।

/সিএ/এমও/

আরও পড়ুন: 

শাস্তি মওকুফের পরও কাজে যোগ দেননি বগুড়ার ইন্টার্ন চিকিৎসকরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম