রাজধানীতে সুয়ারেজ লাইনে পড়ে পথচারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৭, ২০:৫২আপডেট : ০৬ মার্চ ২০১৭, ২০:৫২

ঢামেকে পথচারীর মরদেহ রাজধানীর পল্টন টাওয়ারের সামনে খোলা সুয়ারেজ লাইনে পড়ে এক পথচারীর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুয়ারেজ লাইনের পাশেই থাকা এক পুলিশ সার্জেন্টের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।

পরে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজন দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পথচারীকে। রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, খোলা সুয়ারেজ লাইনে কোনও ব্যারিকেড নেই। মূলত এ কারণে পথচারী তা খেয়াল না করায় তিনি পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম