আপিল করতে পারবেন ডা. ইকবালের স্ত্রী-সন্তানেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ২০:০৮আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২০:০৮

ডা. এইচ বি এম ইকবাল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী, ছেলেমেয়ে সহ চারজনের আপিলের ক্ষেত্রে তাদের বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বুধবার তাদের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এর ফলে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে তারা আপিল করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে ইকবালের পরিবারের সদস্যদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। পরে আদেশের বিষয়ে আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আপিলের ক্ষেত্রে যে বিলম্ব হয়েছে, তা মার্জনা চেয়ে ডা. ইকবালের পরিবারের সদস্যরা আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। এখন তারা আপিল করতে পারবেন।

গত ৮ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন ইকবালের স্ত্রী মমতাজ বেগম, ছেলে ইমরান ইকবাল ও মইন ইকবাল এবং মেয়ে নওরিন ইকবাল। সেদিনই জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আতাউর রহমান তাদের কারাগারে পাঠান।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ মে ইকবাল ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে এই মামলা করে দুদক। ২০০৮ সালের ১১ মার্চ ইকবালকে পৃথক দুটি ধারায় ১৩ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করেন বিচারিক আদালত। এছাড়া আদালত তার স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন।

এই মামলায় ২০১০ সালে আত্মসমর্পণ করে পরের বছর হাইকোর্ট থেকে খালাস পান ইকবাল। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে তখন আত্মসমর্পণ করেননি।

/এমটি/ইউআই/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম