রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুনে পুড়ে যাওয়া সোহাগ মিয়া শঙ্কামুক্ত বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি ও বার্ণ ইউনিট বিভাগের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। সোহাগের ঘাড় থেকে কাঁধ পর্যন্ত শরীরের পাঁচ শতাংশ পুড়ে গেছে বলে জানান এই চিকিৎসক।
আহত সোহাগ মিয়া (২৫) পেশায় একজন ভ্যানচালক। রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে বুধবারের আগুনে আহত হন তিনি। রাত ২টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনদিক থেকে লাগা আগুনের খবর পেয়ে কেবল প্রাণ নিয়ে বের হয়ে আসতে পেরেছেন বস্তিবাসীরা।এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ছবি: নাসিরুল ইসলাম
/জেএ/ইউআই/ এপিএইচ/








