সরকারি মেডিক্যাল কলেজে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের জন্য পদ সৃষ্টির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ১৯:৩৪আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২০:২২

শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের জন্য আরও পদ সৃষ্টির জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি সরকারি মেডিক্যাল কলেজগুলোর বেলায়ও এক্ষেত্রে যথাসাধ্য সহায়তা থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এসব প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়টিতে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন তিনি। তার কাছে দেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোতে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের জন্য বিভিন্ন পর্যায়ের পদ সৃষ্টির জন্য দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা।

এ আয়োজন উদ্বোধন করে অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘দেশের শিশু বিষয়ক চিকিৎসকদের জন্য শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ের সর্বশেষ অগ্রগতি, নতুন নতুন তথ্য জানতে সহায়তার পাশাপাশি পারস্পরিক ধারণা ও জ্ঞানের আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আন্তর্জাতিক শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি সম্মেলন ২০১৭।’

বাংলাদেশ সোসাইটি ফর প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশনের সভাপতি অধ্যাপক এমএফএইচ নাজিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা.মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়লসহ অন্যরা। সম্মেলনে ভারত, থাইল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক শিশু বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম