বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে পুরনো বাইকের মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৭, ১৪:০৮আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৪:০৮

পুরনো মোটরবাইক বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবহৃত বাইক কেনাবেচার মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৪-২৫ মার্চ দু’দিনব্যাপী আয়োজিত এ মেলার আয়োজক হিসেবে রয়েছে অনলাইন মার্কেটপ্লেস এখানেই ডটকম। রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান।
আয়োজকরা জানান, দুই দিনের এই উৎসবে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয়েছে এমন বাইক প্রদর্শন করা হবে। ক্রেতাদের কেনাকাটায় স্বস্তি দিতে এখানেই ডটকম মেলায় স্থাপন করবে একটি বুথ। যেখানে বিআরটি’র সহায়তায় ক্রেতা প্রদর্শিত বাইকের কাগজপত্র পরীক্ষা করিয়ে নিতে পারবেন। ফলে শতভাগ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতারা বাইক কিনতে পারবেন। এছাড়া থাকবে বাইকের যন্ত্রাংশ এবং পারফরমেন্স পরীক্ষা করে দেখার সুযোগ।
এখানেই ডটকমের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনন ম্যানেজার সাফায়াত আলী চয়ন বলেন, ‘অনলাইন ক্লাসিফাইড সাইট এখানেই ডটকম এ মেলার আয়োজন করেছে। সেখানে নারীরাও স্বাচ্ছন্দে বাইক কিনতে পারবেন।’ মেলায় অন্ততপক্ষে ১০ হাজার দর্শনার্থী উপস্থিত থাকবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ