হাজারীবাগে ট্যানারি রাখার আবেদনের শুনানি বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৮:২৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৮:২৭

ট্যানারি রাজধানীর হাজারীবাগে আগামী ঈদুল আজহা পর্যন্ত ট্যানারি কার্যক্রম চালানোর জন্য সময় চেয়ে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে আদালতে আবেদন করা হয়েছে। ট্যানারি মালিকদের এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বুধবার (২৯ মার্চ)।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য বুধবারকে ধার্য করেন। আদালতে ট্যানারি কারখানার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।
হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো অবিলম্বে বন্ধের জন্য গত ৬ মার্চ নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানি বিচ্ছিন্ন করাসহ সব সুযোগ-সুবিধা বন্ধ রাখার নির্দেশ দেন আদালত। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরপর ১২ মার্চ হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন আপিল বিভাগ।
/এমটি/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম