রিমান্ডে নব্য জেএমবির ৫ জঙ্গি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৯:০৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৯:০৪

গ্রেফতারকৃত নব্য জেএমবির পাঁচ জঙ্গি নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের গ্রেফতারকৃত পাঁচ জঙ্গির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ (জিআর) নিবন্ধন কর্মকর্তা সাফায়েত আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া জঙ্গিরা হলো- অলিউজ্জামান ওরফে অলি (২৮), আনোয়ারুল আলম (২৯), সালেহ আহাম্মেদ শীষ (২২), আবুল কাশেম (২৭) ও মো. মোহন ওরফে মহসিন (২০)।

গত ২১ মার্চ রাজধানীর কাফরুল এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব ১০। র‌্যাবের দাবি, রাজধানীর মিরপুর এলাকার সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল তারা। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল করিম তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চান। এর আগে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম মামলার মূল নথি না থাকায় ওই পাঁচজনের রিমান্ড শুনানির জন্য ২৮ মার্চ দিন ধার্য করেন।

/এআরআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম