সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১৭:২৫আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৭:৩৩

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে কটূক্তি করার মানহানি মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে তলব করেছেন বিচারক। ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে ঢাকা মেট্রোবার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আইনজীবী আরফান উদ্দিন খান একটি নালিশি মামলা দায়ের করেন। ওই মামলায় আইনজীবীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী ২৫ মে’র মধ্যে সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত। আইনজীবী ও মামলার বাদী আরফান উদ্দিন খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আর্জিতে বলা হয়, গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের একটি টক শো’তে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই টক শো’তে তিনি প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। মন্তব্যে সাবেক বিচারপতি বলেন, ‘আপনি (এস কে সিনহা) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ১৯৭১ সালের শান্তি কমিটির আত্মস্বীকৃত একজন সদস্য, একজন স্বাধীনতাবিরোধী এবং একজন রাজাকার।’ তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মমলাটি দায়ের করেন আরফান উদ্দিন খান।
/এসআইটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী