শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটুক্তি: গয়েশ্বরের মামলা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৭, ১৭:২৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৭:৩১

গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটুক্তি করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা স্থগিত করেছেন হাইকোর্ট। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির ।
সোমবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
২০১৬ সালের ২১ জানুয়ারি ঢাকার সিএমএম কোর্টে তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও মার্কেন্টাইল ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মনিন্দ্র কুমার নাথ।
এই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে গত সপ্তাহে হাইকোর্টে আবেদন করেন গয়েশ্বর। সেই আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন।

আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে মনিরুজ্জামান কবির সাংবাদিকদের জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘তারা নির্বোধের মতো মারা গেল, আমাদের মতো নির্বোধরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এত বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত তারা নিজের ঘরে থাকেন কী করে, একটু বলেন তো।’

/এমটি/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম