র‌্যাবের গোয়েন্দা প্রধান আজাদের পরিবারকে আইজিপির অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৬:০৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৬:২৩

কর্নেল আজাদের স্ত্রীর হাতে চেক তুলে দিচ্ছেন আইজিপি শহীদুল হক

সিলেটের আতিয়া মহলের কাছে জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত র‌্যাবের গোয়েন্দা উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিবারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন আইজিপি এ কে এম শহীদুল হক।

শুক্রবার সকালে কর্নেল আজাদের বাসায় গিয়ে তার স্ত্রী সুরাইয়া সুলতানার হাতে অনুদানের ১০ লাখ টাকার এই চেক তুলে দেন আইজিপি।এ সময় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী, এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান, এআইজি (ওয়েলফেয়ার) মো. আব্দুল্লাহ হেল বাকী, এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সহেলী ফেরদৌস এবং আজাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,গত ২৫ মার্চ সিলেটের শিববাড়ির আতিয়া মহলের অদূরে পাঠানপাড়ায়  জঙ্গিদের রাখা বোমার বিস্ফোরণে গুরুতর আহত হন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ।তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওেইদিন রাতে তাকে  হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। অবস্থা অপরিবর্তিত থাকায় উন্নত চিকিৎসার জন্য ২৬ মার্চ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ২৯ মার্চ পুনরায় তাকে ঢাকার সিএমএইচ-এ ফিরিয়ে নিয়ে আসা হয়। সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/জেইউ/ এপিএইচ/

আরও পড়ুন:

পানি বণ্টন নিয়ে বিরোধ থাকবে কেন: শেখ হাসিনা

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম