চিত্রশিল্পী মুর্তজা বশীর আইসিইউতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৭, ১৭:৫৭আপডেট : ১২ মে ২০১৭, ১৮:২৫

চিত্রশিল্পী মুর্তজা বশীর চিত্রশিল্পী মুর্তজা বশীরের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ মে) রাত ৯টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে শিল্পীর মেয়ে মুনীরা বশীর নিশ্চিত করেছেন।
মুনীরা বশীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে বাবার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়াতে আইসিইউতে নেওয়া হয়। এখনও অবস্থার কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।’ তিনি আরও বলেন, ‘আমার মা এই মুর্হূতে লাইফ সাপোর্টে রয়েছেন, বাবা আইসিইউতে। দেশবাসীর কাছে বাবা-মায়ের জন্য দোয়া চাই আমরা।’
মুনীরা বশীর জানান, শিল্পী মুর্তজা বশীরের ফুসফুসে পানি জমেছে এবং তার কিডনিও ঠিকমতো কাজ করছে না। চিকিৎসকরা ফুসফুসের পানি দূর করার চেষ্টা করছেন। তবে গত ৭ মে এই হাসপাতালের লিফটে প্রায় দেড় ঘণ্টা আটকে থেকে মুতর্জা বশীরের শ্বাসকষ্ট আরও বেড়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। ওই দিন রাত ১০টা ১০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টা লিফটে আটকে ছিলেন চিত্রশিল্পী মুর্তজা বশির ও তার ছেলে মেহরাজ বশির। মুনীরা বলেন, ‘লিফটে আটকে থাকার পর বাবার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।’
উল্লেখ্য, চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। উপমহাদেশের প্রখ্যাত বহু ভাষাবিদ, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্’র সন্তান তিনি। ১৯৪৯ সালে ঢাকা আর্ট কলেজে (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) ভর্তি হন তিনি। এর আগে থেকেই তিনি ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এ জন্য কারাভোগও করেন তিনি।
/জেএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম