ভিকারুননিসায় ভর্তির নীতিমালা স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৭, ১৭:৪৯আপডেট : ১৮ মে ২০১৭, ১৭:৫৪

হাইকোর্ট ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকে (একাদশ শ্রেণি) ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (১৮ মে) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হরিদাস পাল। আপিল আবেদনের এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।
গত ১৬ মে উচ্চ মাধ্যমিকে ভর্তিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ২০১৭ সালের এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারিও করেছিলেন আদালত।

যার ফলে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি না করে নিজস্ব নীতিমালায় পরীক্ষার মাধ্যমে একাদশে শিক্ষার্থী ভর্তি করার সুযোগ পায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

/এমটি/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম