দশতলা থেকে পড়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ০০:১৩আপডেট : ২১ মে ২০১৭, ০০:১৬

লাশ উদ্ধার

রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টের দশতলার বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে মারা গেছেন শাহরিয়ার সুলফ (৩৬) নামে এক ব্যক্তি। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মসের এজিএম হিসেবে কর্মরত ছিলেন। 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ রেস্টুরেন্টের কর্মচারীদের বরাত দিয়ে জানান, ১৩ তলা ভবনের ১০ তলায় অবস্থিত নস্টালজিক রেস্টুরেন্টে খাবার খেতে আসেন শাহরিয়ার। খাবারের অর্ডার দিয়ে তিনি বারান্দায় যান। কয়েকবার আসা-যাওয়া করেন। একসময় ফিরতে দেরি হওয়া ও বাইরে চিৎকার চেঁচামেচি শুনে দেখা গেছে শাহরিয়ার নিচে পড়ে আছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আব্দুল লতিফ বলেন, নিহতের লাশ স্কয়ার হাসপাতালে রাখা হয়েছে। মৃত্যুর অন্য কোনও কারণ আছে কিনা আমরা খতিয়ে দেখছি।

/আরজে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম