বরিশাল বিভাগে আইনজীবী সমিতির নতুন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ২১:০০আপডেট : ২১ মে ২০১৭, ২১:২২

নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান (বামে) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম মোহম্মদ আখতার হোসেন বরিশাল বিভাগীয় আইনজীবী সমিতির কার্যকরি কমিটির ২০১৭-১৮ মেয়াদের নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে অ্যাডভোকেট আলহাজ্ব শাহ মো. খসরুজ্জামান সভাপতি পদে ও অ্যাডভোকেট আবুল কালাম মোহম্মদ আখতার হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সমিতির পক্ষ থেকে রবিবার (২১ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন— বরিশার জেলার অ্যাডভোকেট আব্দুস সাত্তার দুলাল, ঝালকাঠী জেলার অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম হাওলাদার, বরগুনা জেলার অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক, ভোলা জেলার অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পিরোজপুর জেলার অ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিস্ত্রী ও পটুয়াখালী জেলার অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী।
নতুন কমিটিতে কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. ওমর ফারুক ও আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঝালকাঠী জেলার অ্যাডভোকেট মো. জাকির হোসেন।
এছাড়াও, কার্যকরি সদস্য হিসেবে মোট ৩৪ জন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে বরিশাল বিভাগের ছয়টি জেলার তিনজন করে মোট ১৮ জন মনোনীত হয়েছেন।
/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম