অপহরণের ১০৫ দিন পর আশুলিয়া থেকে গৃহবধূ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১৭:৪৬আপডেট : ২৫ মে ২০১৭, ১৩:৪১

অপহরণ আশুলিয়া থেকে অপহরণের ১০৫ দিন পর এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মহানগরের একটি টিম। মঙ্গলবার (২৩ মে) আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার পিবিআই ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি টিম আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা পরিচালনা করে। এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় পুলিশি অভিযানের তৎপরতায় আসামিরা পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন রাস্তায় মাইক্রোবাস থেকে চম্পা আক্তারকে  নামিয়ে চলে যায়।

অপহরণের শিকার ওই স্বামীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে আসাসি মো. দিদার ওরফে সোহান,  দুলাল ও মো. রানা বিভিন্ন সময়ে তাদের বাসায় আসা যাওয়া করে। এক পর্যায়ে আসামিরা পরস্পর যোগসাজসে পরিকল্পিতভাবে গত ৫ ফেব্রয়ারি বিকাল সাড়ে চারটায় গৃহবধূকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর অজ্ঞাত স্থানে তাকে আটক রাখে তাকে। এই ঘটনায় প্রথমে রাজধানীর সূত্রাপুর থানায় গত ৭ ফেব্রয়ারি একটি সাধারণ ডায়েরি (নং-২৬৮) করেন তার স্বামী। এরপর তিনি আদালতে একটি অপহরণ মামলাও দায়ের করেন তিনি।

পিবিআই এর বিজ্ঞপিতে আরও জানানো হয়, ভিকটিমকে উদ্ধার করে আদালতে হাজির করলে আদালত ভিকটিমকে সরকারি নিরাপদ আশ্রয় কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরেরও আদেশ দেন।

অপরহরণের শিকার ওই গৃহবধূকে আসামিরা শারীরিক নির্যাতন চালিয়েছে বলে জানায় পিবিআই।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম