জবানবন্দি দিতে আদালতে নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৪:০১আপডেট : ২৫ মে ২০১৭, ১৪:০৪

নাঈম আশরাফ বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফকে ঢাকা মহানগর হাকিমের একটি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়েছে। সাত দিনের রিমান্ড শেষে আজ  বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তাকে আদালতে নেওয়া হয়। এরপর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি।

এ মামলার তদন্তে সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ডাকে আজ  বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ ও ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এই মামলার অন্য আসামিরাও ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে প্রধান আসামি সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত সাতদিন নাঈম আশরাফকে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার।তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মামলার বাদীর বান্ধবীকে ধর্ষণের দায় স্বীকার করেছে নাঈম।

/ইউআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম