রেইনট্রি কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৭:০৫আপডেট : ২৫ মে ২০১৭, ২০:৪৪

রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক, জেনারেল ম্যানেজার মানবাধিকার কমিশনে
বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দ্য রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন ও জেনারেল ম্যানেজার ফ্রাংক ফরগেটকে মানবাধিকার কমিশনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৫ মে) বিকাল সোয়া চারটার সময়  কমিশনে পৌঁছেন এই দুইজন। সাড়ে পাঁচটার পর জিজ্ঞাসাবাদ শেষ হলে তারা চলে যান। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার দিন মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তা জানতে এদের গত মঙ্গলবার (২৩ মে) তলব করেছিল কমিশন গঠিত তদন্ত কমিটি। এই তলবের প্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা সোয়া চারটার দিকে তারা কমিশনে পৌঁছেন। 

একইদিন গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ ও বনানী থানার ওসি ফরমান আলীকেও তলব তলব করা হয়েছিল। তবে পুলিশের এই দুই কর্মকর্তা বৃহস্পতিবার মানবাধিকার কমিশনে আসেননি। 



এর আগে বনানীতে রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার তদন্ত করতে সাত সদস্যের কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। এরই মধ্যে ওই দুই তরুণীর সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে কথা বলেছে কমিশন। পরে মানবাধিকার কমিশনের দুই সদস্য ঘটনাটির তদন্তে ১৩ মে ঘটনাস্থল রেইনট্রি হোটেল পর্যবেক্ষণ করেন। এছাড়াও ভিকটিম ও তাদের পরিবার সদস্যদের নিরাপত্তা দেওয়ারও আহ্বান জানানো হয়।

ঘটনার দিন মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি জানতে পেরেছিলো।

/আরজে/এসএমএ/

আরও পড়ুন
রেইনট্রি কর্তৃপক্ষ ও দুই পুলিশ কর্মকর্তাকে তলব মানবাধিকার কমিশনের



সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম