গণভবনের গেটে গুলিবিদ্ধ এসপিবিএন সদস্য মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ০৯:৩৪আপডেট : ২৭ মে ২০১৭, ০৯:৪৬

এসপিবিএন গণভবনের উত্তর গেট (মসজিদ সংলগ্ন) এলাকায় শুক্রবার (২৬ মে) রাতে গুলিবিদ্ধ হওয়া স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রকেটশন ব্যাটালিয়নের (এসপিবিএন) নায়েক আতিকুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। ঢামেক পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।’
শুক্রবার রাতে গুলিবিদ্ধ হন এসপিবিএন সদস্য নায়েক আতিকুর রহমান। ওই সময় এসপিবিএন’র গণভবনের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা ফরিদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, আতিকুর রহমানের বুকের কাছাকাছি গুলি লেগেছিল। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে আতিকুর রহমানের গুলিবিদ্ধ হওয়ার কারণ তিনি বলতে পারেননি।
আরও পড়ুন-

গণভবনের গেটে এসপিবিএন সদস্য গুলিবিদ্ধ

/এআরআর/টিআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম