আম-কলায় অতিমাত্রায় ইথিফোন ব্যবহারে ২ ব্যবসায়ীকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ২৩:৩১আপডেট : ২৮ মে ২০১৭, ২৩:৪৬

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে আম ব্যবসায়ীকে জরিমানা আম ও কলা পাকানোর জন্য অতিরিক্ত মাত্রায় রাসায়নিক পদার্থ ইথিফোন ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-১০-এর একটি ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ মে) কোতয়ালী থানার বাদামতলী এলাকায় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ভেজালবিরোধী ওই আদালত পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন র‌্যাব-১০-এর এএসপি সোহরাব হোসাইন ও এএসপি মো. রেজাউল করিম।

র‌্যাব সূত্রে জানা গেছে, কোতয়ালী থানার বাদামতলী এলাকায় অভিযানে আমের আড়ত ঝুমুর এন্টারপ্রাইজে আম এবং রবজল মিয়ার কলার আড়তে কলা পাকানোর জন্য অতিরিক্ত মাত্রায় ইথিফোন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। রাসায়নিক দ্রব্যটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

র‌্যাব-১০-এর এএসপি সোহরাব হোসাইন জানান, ফলে অতিরিক্ত পরিমাণে বিষাক্ত ইথিফোন রাসায়নিক ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪২ ধারা মোতাবেক ঝুমুর এন্টারপ্রাইজ নামে আমের আড়তের মালিক মো. জাহিদ হোসেনকে ৭৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রবজল মিয়ার কলার আড়তের মালিক মো. রবজল মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোহরাব হোসাইন বলেন, ‘ঝুমুর এন্টারপ্রাইজ আমের আড়ত থেকে ১৬টি খাঁচায় আনুমানিক আড়াইশ কেজি বিষাক্ত ইথিফোনমিশ্রিত আম এবং রবজল মিয়ার কলার আড়ত থেকে দুইশ পাঁচ কাঁধি ইথিফোনমিশ্রিত কলা ধ্বংস করা হয়। পাশাপাশি খেজুর আড়তে মেয়াদোত্তীর্ণ তারিখ সঠিক থাকায় এবং পরিবেশ স্বাস্থ্য হানিকর না থাকায় খেজুর আড়ত মালিকদের ধন্যবাদ দেওয়া হয়।’

আসামিরা তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করায় তাদেরকে কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

/আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম