বেইলি রোডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১৬:৫৫আপডেট : ০৬ জুন ২০১৭, ১৮:৩৪

লাশ উদ্ধার রাজধানীর রমনার বেইলি রোডে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এই তিন শ্রমিক হলেন জাহাঙ্গীর হোসেন (২৫), সায়েম (১৭) ও জয়নুল (১৮)। তাদের গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়।

উদ্ধারকারী সহকর্মী সানি ও পিংকু জানান, বেইলি রোডে নির্মাণাধীন বহুতল ভবনের ১০ তলার লিফটের শাটারিংয়ের কাজ করার সময় মাচা ভেঙে ৩ জন নিচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।
রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নাসিমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এরকম একটা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতালেও পুলিশ খোঁজ নিচ্ছে।’
এআইবি/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি