রাজউক দখল নেওয়ার পর মওদুদের বাড়ির সামনে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ২০:১৬আপডেট : ০৭ জুন ২০১৭, ২১:৪২

ব্যারিস্টার মওদুদ আহমদের সেই বাড়ির সামনে খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে রাজউক-এর দখলে নেওয়া তার বাড়ির সামনে গেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত আটটার দিকে তিনি গুলশানের ১৫৯ নম্বর বাড়িটির সামনে যান বলে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপিপন্থী বুদ্ধিজীবী মাহফুজউল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এসময়  উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া মওদুদের সঙ্গে কথা বলেন। কিভাবে বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন কোন বাসায় তিনি উঠেছেন, এসব ব্যাপারে  খোঁজ নেন খালেদা জিয়া।

/এসটিএস/এমএ/ এপিএইচ/

আরও পড়ুন:

বাড়িতে ঢুকতে না পেরে ফুটপাতে চেয়ারে বসে পড়লেন মওদুদ

 দেশে আইন নাই, বিচার নাই: ব্যারিস্টার মওদুদ

 মওদুদের মালামাল গেলো গুলশানের ফ্ল্যাটে

 মওদুদের বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে রাজউক

 ছবিতে মওদুদের বাড়িতে রাজউকের অভিযান

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম