স্বাস্থ্য খাতে ভারতীয় বিনিয়োগের আহ্বান নাসিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৭, ০০:৩৫আপডেট : ২৫ জুন ২০১৭, ০২:২৫

মোহাম্মদ নাসিম (ফাইল ফটো) বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের জন্য ভারতের বিনিয়োগকারীদের  আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা ধানমন্ডিতে মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক অর্জনগুলো তুলে ধরে বলেন, ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।’
ভারতীয় রাষ্ট্রদূত  এসময় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এদেশের মানুষের জন্য সহজে স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে ভারতের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য তিনি ভারতের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবেন বলেও মন্ত্রীকে আশ্বস্ত করেন।
স্বাস্থ্যমন্ত্রী পরে   রাষ্ট্রদূত ও তার স্ত্রীসহ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে  ইফতার ও নৈশভোজে আপ্যায়িত করেন।
/জেএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম