নিজ জিম্মায় বাড়ি ফেরার অনুমতি পেলেন ফরহাদ মজহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ১৮:২১আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৯:৪৯

ঢাকায় ফেরার পর পরিবারের সঙ্গে ফরহাদ মজহার (ছবি- নাসিরুল ইসলাম) কবি, লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট ফরহাদ মজহার তার পরিবারের কাছে ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন। ঢাকা মহানগর হাকিম আদালতে তিনি নিজ জিম্মায় যাওয়ার আবেদন করলে শুনানি শেষে তার এই আবেদন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব। ফরহাদ মজহারের আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সানাউল্লাহ মিয়া বলেন, ‘ফরহাদ মজহার আদালতের কাছে নিজ জিম্মায় যাওয়ার আবেদন করেছিলেন। শুনানির পর আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার সেই আবেদন মঞ্জুর করেন।’
ফরহাদ মজহারের এই আইনজীবী জানান, শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন ফরহাদ মজহার। এসময় আদালত তাকে জিজ্ঞাসা করেন, তিনি নিজ বাসায় যেতে চান কিনা। এর জবাবে ফরহাদ মজহার কোনও কথা বলেননি, তিনি কেবল মাথা নাড়িয়ে সম্মতি জানান।
এর আগে ওই একই আদালতে জবানবন্দি দেন ফরহাদ মজহার।
আদালতে চত্তরে ফরহাদ মজহারকে উল্লেখ্য, সোমবার (৩ জুলাই) ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, ‘ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে তার স্ত্রী আদাবর থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে র‌্যাব-৬ যশোর নওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুকের নেতৃত্বে তাকে যশোর থেকে ঢাকায় আনা হয়। এরপর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন-

জবানবন্দির জন্য আদালতে ফরহাদ মজহার

ফরহাদ মজহারকে অপহরণ মামলার এজাহারে যা আছে

/এসআইটি/জেইউ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম