সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ১৫:২৭আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৫:৪০

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে প্রধান বিচারপতি, উচ্চ আদালতের বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের নিয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যদের রাখা বক্তব্য নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংসদ সদস্যদের বক্তব্যকে ‘আপত্তিকর’ অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানানো হয় সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সংবাদ সম্মেলনে। এর পরপরই সমিতির আওয়ামীপন্থী অংশ পাল্টা সংবাদ সম্মেলন করে সংসদের ওই আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি স্পিকারের কাছে সংসদ সদস্যদের রাখা বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. অজি উল্লাহ সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক। সংসদ সদস্যরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিষোদগার করে সংবিধানকেই অবমাননা করেছেন। সংসদে সুপ্রিম কোর্ট, প্রাধান বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের কটাক্ষ করে যে আপত্তিকর বক্তব্য রাখা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। এভাবে তারা জনগণকে আঘাত ও অপমান করেছেন।’

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক এম মাহবুব উদ্দীন খোকন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ বারের বিএনপিপন্থী সদস্য ও আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থীদের আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. অজি উল্লাহ। তিনি বলেন, ‘বিএনপির আইনজীবীরা তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য এই সংবাদ সম্মেলন করেছেন।’ সংসদের আলোচনাকে প্রাণবন্ত ও গঠনমূলক উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধানের যেকোনও সংশোধনীর রায় গুরুত্বপূর্ণ বিষয়। এর পক্ষে-বিপক্ষে আলোচনা হওয়াটা স্বাভাবিক।’

আরও পড়ুন-
মোরশেদ খানের চার সপ্তাহের আগাম জামিন

৫৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

/এমটি/টিআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম