ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ১৯:৩০আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৯:৩৩

কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের ১১৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ফল অনলাইনে প্রকাশ করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার (১১ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘চার বছর মেয়াদী  ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের ২৯টি টেকনোলজিতে এবছর মোট আসন সংখ্যা ৪৮ হাজার ১৫০টি। এর বিপরীতে আবেদন পড়ে এক লাখ ৫৫ হাজার ৫৭৭টি। আজ  মঙ্গলবার (১১ জুলাই) মেধা তালিকায় নির্বাচিত ৪১ হাজার ৮০০ শিক্ষার্থীর ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি আসনগুলো পূরণ করা হবে। অবশিষ্ট শিক্ষার্থীরা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবে ।’
মন্ত্রী বলেন, ‘সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ছিল শতকরা এক ভাগের কিছু বেশি। বর্তমানে ১৪ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পড়াশুনা করছে। ২০২০ সালের মধ্যে তা শতকরা ২০ ভাগ ছাড়িয়ে যাবে।’ মন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার মান উন্নয়নে সিঙ্গাপুরের নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪২০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও ১ হাজার ১৫০ জন শিক্ষককে এ প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া চীনে আরও ৫৮১ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শুধু ডিগ্রি অর্জনের শিক্ষা হলেই চলবে না। এমন দক্ষতা অর্জন করতে হবে, যাতে দেশে ও বিদেশে কাজ করার সুযোগ পাওয়া যায়। বিশাল জনশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে তারা বিশ্বের যেকোনও জায়গায় কাজ করার সুযোগ পাবে। দক্ষতা না থাকলে দেশেই কাজ পাবে না। বাস্তব কাজের সঙ্গে যোগ না থাকলে শিক্ষা অর্থহীন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার সম্প্রসারণে দেশের অবশিষ্ট ২৩টি জেলায় বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। দেশের চারটি বিভাগীয় শহরে একটি করে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। আরও চারটি বিভাগীয় শহরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এছাড়া প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মহিলা কারিগরি স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন করা হবে।’

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা ও এফ এম আমিনুল হক এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/

আরও পড়ুন: শাহজালালে আরও ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ

  

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম