ধর্ষণের কথা স্বীকার করলো ইভান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৭, ১৮:০১আপডেট : ১৩ জুলাই ২০১৭, ০১:৩৯

ইভান রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাহাউদ্দিন ইভান ধর্ষণের কথা স্বীকার করেছে। বুধবার (১২ জুলাই) বিকালে ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরীর খাস কামরায়  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ইভান। এই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আবদুল মান্নন বাংলা ট্রিবিউনকে  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) সুলতানা আক্তার আসামির রিমান্ড শেষে আদালতে হাজির করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

তিনি আরও জানান, জবানবন্দি শেষে ইভানকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ জুলাই ইভান তার জন্মদিনের কথা বলে এক তরুণীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ৫ জুলাই ওই তরুণী বনানী থানায় ইভানের বিরুদ্ধে এই অভিযোগ করেন। এরপর তরুণীকে নিয়ে ইভানের বাসায় অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে ওই দিন দুপুরেই পুলিশ তরুণীর অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করে।

এরপর গত ৬ জুলাই বিকাল সাড়ে ৪ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় খালার বাসা থেকে র‌্যাব-১১ তাকে গ্রেফতার করে। শুক্রবার (৭ জুলাই) র‌্যাব তাকে বনানী থানার কাছে হস্তান্তর করে। ওই দিনই বাহাউদ্দিন ইভানকে (২৮) চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি