শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের মামলা

ঢাবি প্রতিনিধি
১৩ জুলাই ২০১৭, ২২:৪২আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২২:৪২

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক অধ্যাপক আরেক অধ্যাপকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন। অধ্যাপক ড. ফাহমিদুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা একই থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম মেহেদী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এমসিজে সিক্সথ ব্যাচ ডিইউ’ নামক একটি গ্রুপে গত ৩ জুলাই ড. ফাহমিদুল হকের দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এই মামলা হয়েছে। ৬৯ সদস্যের ফেসবুক গ্রুপটিতে প্রকাশিত ওই লেখার কারণে নিজের মানহানি ঘটেছে দাবি করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন অধ্যাপক মনসুর।
মামলার এজাহারে অধ্যাপক আবুল মনসুর আহমেদ উল্লেখ করেন, ‘অধ্যাপক ড. ফাহমিদুল হক তার ফেসবুক আইডি থেকে আমাকে উদ্দেশ্য করে মিথ্যাচার করেছেন। আমার কারণে মাস্টার্সের ফলাফল দীর্ঘসূত্রিতায় পড়েছে এবং অধ্যাপক ড. গীতির মতো একজন অধ্যাপককে বিপদ ও হয়রানির মধ্যে ফেলে অ্যাকাডেমিক পরিবেশকে কলুষিত করার যে অভিযোগ তিনি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

এজাহারের সঙ্গে ড. ফাহমিদুল হকের দেওয়া পোস্টটির ১২ পাতার একটি স্ক্রিনশটও সংযুক্ত করেছেন ড. মনসুর।

মামলা প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক ড. ফাহমিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আইনগত প্রক্রিয়ায় এটি মোকাবিলা করবো। অনেক কিছুই বলার আছে। কিন্তু এ মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না।’

/জেএইচ/

সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি