জঙ্গি সোহেল মাহফুজের দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ১৯:৪১আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৯:৫৫

সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেফতার হওয়া নব্য জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজের দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই)ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রথম দফায় গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী হাতকাটা মাহফুজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত
এসআই ফরিদ উদ্দিন জানান, প্রথম দফার রিমান্ড শেষে সোহেল মাহফুজের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক হুমায়ূন কবীর দ্বিতীয় দফায় আট রিমান্ডের আবেদন করেন। আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামিপক্ষে কোনও আইনজীবী ছিলেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারীর ছিল সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেল। সিটিটিসি সূত্রে জানা গেছে, ওই হামলায় ব্যবহৃত গ্রেনেড সরবরাহ করেছিল সে। গত ৭ জুলাই দিবাগত রাত ৩টার দিকে তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের পুষকিনি এলাকার একটি আমবাগান থেকে গ্রেফতার করা হয়। পরদিন ৮ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম জানান, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সে জেএমবির ভারতীয় শাখার আমির ছিল

আরও পড়ুন-

বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায় ৬ আগস্ট

আশুলিয়ার জঙ্গি আস্তানাটি এখনও ঘিরে রেখেছে র‌্যাব

আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন আরাফাত সানি

/এসআইটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম