ঘুষ নেওয়ার সময় নৌ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১৫:২০আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২১:২৩

আটক ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এএসএম ফখরুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে তাকে আটক করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
দুদক সূত্রে জানা গেছে, নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনে ফখরুল ইসলামের কার্যালয়ে অভিযান চালায়। সেখান থেকেই আটক করা হয় তাকে।
প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজের নকশা অনুমোদনের জন্য একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।’
প্রণব কুমার জানান, গত বছরের ১৩ এপ্রিল ‘এমভি নওফেল লিহান’ নামের একটি জাহাজের নকশা অনুমোদনের জন্য বিআইডাব্লিউটিএ’র কাছে আবেদন করা হয়। প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম এ কাজের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানের কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন।
ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে জানানো হলে, দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল মঙ্গলবার বিআইডব্লিউটিএ ভবনে অবস্থান নেন। পরে ওই ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করা হয় ফখরুল ইসলামকে।
/আরজে/এসএনএইচ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম