কেরানীগঞ্জে কিশোরের পায়ুপথে বাতাস, ঢামেকে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ০০:২৭আপডেট : ২৫ জুলাই ২০১৭, ০০:৩৩

ঢাকা আবারও এক কিশোর শ্রমিকের পায়ুপথে কমপ্রেসার দিয়ে বাতাস দেওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় সূর্য (১৫) নামের ওই কিশোরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকালে ঢাকার কেরানীগঞ্জের ইস্টেন বাজার এলাকায় ‘ইয়ার প্লাস্টিক’ নামের একটি প্রতিষ্ঠানে বিকালে এ ঘটনা ঘটে। কিশোরটির পায়ুপথে বাতাস দেয় তারই সহকর্মী ফিলিমন ও এলিসন নামের দুই কিশোর।

গুরুতর অসুস্থ অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে সূর্যকে স্যার সলিমুল্লাহ্ মেডিক্যাল কলেজ হাসপাতালে ( মিটফোর্ট) নিয়ে আসে জয় নামের তার আরেক সহকর্মী। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

জয় জানান, সূর্যের বাড়ি শ্রীমঙ্গলের পাথরখোলায়। সে ইয়ার প্লাস্টিক কারখানার পাশে থাকত। সূর্যের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি জয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বাহাজ উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় এলিসনকে আটক করেছে পুলিশ। তিনি বাংলা ট্রিবিউনকে জানান,‘সূর্য ইস্টার প্লাস্টিক নামের একটি কারখানায় কাজ করে। সোমবার বিকালে তার দুই সহকর্মী এলিসন ও ফিলিফন খেলার ছলে দুষ্টুমি করে তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়।’

/জেইউ/এআর/এএম/আপ-এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম