সিদ্দিকুরকে দেখতে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১৪:০৩আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৪:০৩

সিদ্দিকুরকে দেখতে হাসপাতালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে দেখতে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখতে যান তিনি।

এ সময় তিনি সিদ্দিকুরের সঙ্গে কথা বলেন ও তার খোঁজ-খবর নেন। তার দুর্ঘটনার জন্য দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। তিনি সিদ্দিকুরের মা ও ভাইয়ের সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও তাদেরকে জানান হারুন-অর-রশিদ।

 উপাচার্য হাসপাতালে আধাঘণ্টা অবস্থান করেন। তিনি সিদ্দিকুর রহমানের পরিবারের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযাগিতার আশ্বাসও দেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়র প্রা-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও প্রক্টর এইচ এম তায়হীদ জামাল শিপু তার সঙ্গে ছিলেন।

/আরএআর/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান