জালিয়াতির অভিযোগে হাইকোর্টের বেঞ্চ কর্মকর্তা বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ০১:৩৪আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ০১:৫৫

সুপ্রিম কোর্ট জামিন জালিয়াতির অভিযোগে হাইকোর্টের বেঞ্চ কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাল রুল এবং জামিন আদেশ তৈরি করায় তাকে বরখাস্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি। ওই নির্দেশের পর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের আদেশ জারি করেন। একইসঙ্গে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
প্রধান বিচারপতির আদেশে বুধবার (২ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়, ‘রফিকুল ইসলামের বিরুদ্ধে এক ফৌজদারি মামলায় বিচারপতিগণের কোনও আদেশ না হওয়া সত্ত্বে এই মামলার আসামি এবং অন্যান্য স্বার্থান্বেষী মহলের কারসাজি ও সহায়তায় জাল-জালিয়াতিপূর্ণ রুল এবং জামিন আদেশ সৃজন করায় অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। আনীত অভিযোগ গুরুতর হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো।’

জানা যায়, গত বছরের ২৬ জুন বকতার আহমেদকে ৫০ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার করে পুলিশ। বকতারের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামে। এই মামলাটি ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৬ এ বিচারাধীন। এ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন ওই আসামি। কিন্তু জামিন আবেদনটির শুনানি হয়নি। শুনানি না হওয়ার পরেও বেঞ্চ কর্মকর্তা রফিকুল হাইকোর্টের দু’জন বিচারপতির স্বাক্ষর জাল করে জামিন আদেশ প্রস্তুত করেন। ওই ভুয়া জামিন আদেশ বিচারিক আদালতে দাখিল করলে আসামি বকতার কারাগার থেকে মুক্তি পান। একই মামলার অন্য আসামি নুরুল আলম টিটোও জামিন চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানিতে মূল আসামি বকতারের জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করা হলে তখনই এই জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এরপরই রফিকুলেল বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেজিস্ট্রারকে নির্দেশ দেন হাইকোর্ট।

/এমটি/এসএমএ/

আরও পড়ুন
রিটে না থাকলেও রায়ে ১১৬ অনুচ্ছেদ!

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম