শাহজালাল বিমানবন্দরে আগুন: ভোগান্তিতে যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ১৬:১২আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৭:২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের চার তলায় আগুন লাগার ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার বিকালের এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরে আটকা পড়েছেন হাজারো যাত্রী। ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তারা এখনও নিশ্চিত হতে পারছেন না গন্তব্যের উদ্দেশে কখন রওয়ানা হতে পারবেন।

টার্মিনালে অপেক্ষারত যাত্রীরা

বিমানবন্দরে আসা হজযাত্রী শহীদুল হক খান এবং ফরিদা সিদ্দিকী বলেন, ‘আমরা চেক ইন করছিলাম, তখনই ধোঁয়া দেখতে পাই ভেতরে। আমরা ভেবেছিলাম ছোটখাট কিছু, কিন্তু সেটা চোখের সামনেই বড় হয়ে গেল। হঠাৎ করে ভেতরে ছোটাছুটি হলো। চেক ইন প্রক্রিয়া ওই অবস্থায় রেখেই আমরা বাইরে চলে এসেছি। ফ্লাইটের কী হবে জানি না।’

অপরদিকে, মুহিদুল হক খান বিমানবন্দরে অপেক্ষা করছিলেন দুপুর ২টা থেকে। তিনি বলেন, ‘বাইরেই বসেছিলাম। হঠাৎ করে ছোটাছুটি আর ধোঁয়ার গন্ধে চারপাশ ভরে যায়। বিকাল ৫টায় আমার ফ্লাইট ছিলো, সেটার কী হবে, সে বিষয়ে কিছুই জানি না। কর্তৃপক্ষ এখনও আমাদের কিছুই জানায়নি।’

টার্মিনালে অপেক্ষারত যাত্রীরা

রাশিয়ার ব্যবসায়ী সার্গেই বিমানবন্দরের টার্মিনালে সাড়ে তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। দুপুরে ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা এসে বিমানবন্দরেই বসে ছিলেন তিনি। তিনি জানান, সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ছিল, এখন কী হবে তা তিনি জানেন না।

নোয়াখালীর শওকত সৌদি আরবে কাজ করেন গত ১০ বছর ধরে। দুই ঘণ্টা ধরে বসে রয়েছেন। এখনও বুঝতে পারছেন না তিনি যেতে পারবেন, কিনা। অথচ তার আগামীকালই কাজে যোগ দেওয়ার কথা।

উল্লেখ্য, শুক্রবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের চার তলায় আগুন লাগে। এয়ার ইন্ডিয়ার অফিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ছবি: নাসিরুল ইসলাম
আরও জানান: শাহজালাল বিমানবন্দরে আগুন, বহির্গমন বন্ধ

/জেএ/এমও/এএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম