১৫ আগস্টকে ঘিরে বাড়তি নিরাপত্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৭, ০৯:০৬আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০৯:২২

পুলিশ (ফাইল ফটো)

জাতীয় শোক দিবসকে ঘিরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা ও নিয়মিত ব্লক রেইডের অংশ হিসেবে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে। রবিবার (১৩ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালায় কলাবাগানে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত বাংলা ট্রিবিউনকে জানান, ১৫ আগস্টকে সামনে রেখে এ অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে রবিবার সকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়াও এ ধরনের ব্লক রেইড চালানো হবে বলে জানিয়েছিলেন।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে মূল সড়ক থেকেই বসানো হয়েছে ব্যারিকেড। গত ১২ আগস্ট থেকেই এখানে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ রাখা হয়নি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তাদের স্মরণ করতে প্রতি বছরের এই দিনে পালন করা হয় শোক দিবস।

/আরজে/জেএইচ/আপ-এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম