উত্তরাঞ্চলে বন্যা দুর্গতদের সাহায্যে সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৭, ২৩:০৫আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২৩:০৫

বন্যা দুর্গতদের সহায়তায় দিনাজপুরে সেনাবাহিনী দেশের উত্তরাঞ্চলের বন্যা দুর্গতদের সাহায্যে সেনাবাহিনীর আরও তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গাইবান্ধা সদরে বাঁধ ভেঙ্গে যাওয়ায় স্থানীয় প্রশাসনের অনুরোধে তা পুনঃনির্মাণে সেনা সদস্যরা সদস্য কাজ করবে। এ জন্য ৫টি স্পিডবোট ও অন্যান্য প্রয়োজনীয় উদ্ধার সামগ্রীও নেওয়া হয়েছে সেখানে। এছাড়াও ১৯ পদাতিক ডিভিশন থেকে একটি বিশেষ পর্যবেক্ষক দল সোমবার (১৪ আগস্ট) সিরাজগঞ্জ জেলার বন্যা দুর্গত এলাকা কাজিরপুর উপজেলার বাহুকা এলাকা পরিদর্শন করেছে। পরিস্থিতি বিবেচনা করে যেকোনও সময় সেনাবাহিনীর আরও সদস্য বন্যা দুর্গত এলাকায় বন্যা দুর্গতদের উদ্ধার ও বাঁধ রক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
আইএসপিআর জানায়, উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়ে তলিয়ে গেলে সরকারের নির্দেশে প্রাথমিকভাবে গত ১২ আগস্ট সন্ধ্যায় ৬৬ পদাতিক ডিভিশন থেকে এক প্লাটুন সেনাসদস্য ঠাকুরগাঁও শহরে মোতায়েন করা হয়। ওই সেনাসদস্যরা রাতভর উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরদিন ১৩ আগস্ট সকালে দিনাজপুর সদর ও রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দুই প্লাটুন করে সেনাসদস্য মোতায়েন করা হয়। বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে বেসামরিক প্রশাসনের অনুরোধে রবিবার (১৩ আগস্ট) পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য আরও সেনাসদস্য মোতায়েন করা হয়।

বর্তমানে দিনাজপুর সদরে তিন প্লাটুন ও গঙ্গাচড়া উপজেলায় এক কোম্পানি সেনাসদস্য বন্যা দুর্গত মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে। ওইসব এলাকা থেকে সেনাবাহিনী দুই শতাধিক বন্যা দুর্গত মানুষ উদ্ধারসহ বিপুল পরিমাণ গবাদিপশু ও গৃহস্থালী সামগ্রী উদ্ধার করেছে।

এছাড়াও গত রবিবার সৈয়দপুরে বাঁধ রক্ষা কাজে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দুই প্লাটুন সেনাসদস্য মোতায়েন করা হয়। এসব সেনাসদস্য সফলভাবে বাঁধ রক্ষা কাজ শেষ করে সন্ধ্যায় সেনানিবাসে ফিরে আসে। একই দিনে সেনাবাহিনীর তিনটি বিশেষ পর্যবেক্ষক দল গাইবান্ধা, কুড়িগ্রাম ও তিস্তা ব্যারেজে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে।

/জেইউ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম