জঙ্গি সাইফুলের সঙ্গে একাধিক লোক ছিল: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১২:৩৭আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৭:৩১

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার

জঙ্গি সাইফুলের সঙ্গে একাধিক লোক ছিল। তার সহযোগীরা ঢাকায় থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিঞা।

তিনি বলেন, ‘কাউন্টার টেরোরিজম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছেন। এই জঙ্গিদের বড় ধরনের নাশকতা ঘটানোর সক্ষমতা নাই। তবে বিচ্ছিন্ন কিছু ঘটাতে পারে।’

বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে শব্দ দূষণ ও হাইড্রোলিক হর্ণ বন্ধে করনীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাইফুল সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘সে সম্প্রতি নব্য জেএমবিতে যোগ দিয়েছিল। তার পরিচয় আমরা নিশ্চিত করতে পেরেছি। কিন্তু রাজনৈতিক পরিচয় নিশ্চিত করার জন্য আরও তদন্ত প্রয়োজন।’

প্রসঙ্গত, রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে মঙ্গলবার সকালে আত্মঘাতী হয় জঙ্গি সাইফুল ইসলাম ২১)।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের চালানো ‘অপারেশন আগস্ট বাইট’ চলাকালে সোয়াটের গুলি ও বোমা বিস্ফোরণে সে মারা যায়। শোক দিবসে ৩২ নম্বরে  আসা মিছিলে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল তার বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি একথা বলেন।

/আরজে/বিএল/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান