রক্তনালীতে টিউমারই হয়েছে মুক্তামনির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ২৩:১১আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২৩:১৮

মুক্তামনি (ফাইল ছবি)

মুক্তামনির দ্বিতীয় বায়োপসির প্রতিবেদনেও রক্তনালীতে টিউমার ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে বায়োপসির নতুন এই প্রতিবেদনটি পাওয়া যায়। প্রতিবেদনটি দেখে মুক্তামনির রক্তনালীতে টিউমারের অস্তিত্বের তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমরা আগে যা বলেছিলাম, নতুন রিপোর্টেও সেটাই এসেছে। মুক্তামনির রক্তনালীতে টিউমার হয়েছে।চিকিৎসা বিজ্ঞানে এটিকে হেমানজিওমা বলা হয়।’

গত ৮ আগস্ট মুক্তামনির প্রথম বায়োপসির রিপোর্ট হাতে পান চিকিৎসকরা। এই রোগটিকে বিরল রোগ বলা হলেও প্রথম বায়োপসি করার পর জানা যায়, তার রক্তনালীতে টিউমার (হেমানজিওমা) হয়েছে। পরে ১২ আগস্ট সকাল ৯টার দিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু করেন ত্রিশ জনের বেশি একটি চিকিৎসক দল। অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ জুলাই সাতক্ষীরার মুক্তামনিকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।  

/জেএ/এমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম