শিবির সন্দেহে ঢাবির ৫ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

ঢাবি প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ২৩:০৬আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২৩:১১

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের পাঁচ শিক্ষার্থীকে শিবিরকর্মী সন্দেহে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগকর্মীরা। বৃহস্পতিবার(১৭ আগস্ট) গভীর রাতে তাদের মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।
ওই শিক্ষার্থীরা হলেন— রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বাপ্পী,অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ মিয়া, মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম, ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল গাফফার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশে সোপর্দ এই শিক্ষার্থীদের শিবিরকর্মী হিসেবে সম্পৃক্ততার কোনও প্রমান না পেয়ে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আলী এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা আসলেই শিবির করে কিনা আমার জানা নেই। গতকাল রাতে হল থেকে ফোন করে আমাকে জানানো হলো— পাঁচজন শিবিরকর্মী হিসেবে শনাক্ত হয়েছে। আমি পুলিশ পাঠালাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করে আটকদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

আটক শিক্ষার্থীদের ঘনিষ্টরা জানান, ছাত্রলীগের নিয়মিত কর্মসূচিতে অংশ না নেওয়ার কারণেই তাদেরকে রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে শিবির সম্পৃক্ততার তেমন কোনও প্রমাণ না পাওয়ায় আজ তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সরকার জহির রায়হান বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন,‘আটকরা শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ রয়েছে। হলে নাশকতার চেষ্টার সময় তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।’

শিবির সন্দেহে পুলিশে দেওয়া হলেও পুলিশ তাদের ছেড়ে দিয়েছে, এ প্রসঙ্গে মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সরকার জহির রায়হান বলেন, ‘বিষয়টা আমার জানা নেই। তাদের শিবির সম্পৃক্ততার প্রমাণ আমরা থানায় জমা দিয়েছিলাম। আমাদের দায়িত্ব ছিল তাদের পুলিশে সোপর্দ করার,আমরা করেছি। পুলিশের কাজ পুলিশ করবে।’

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী