রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৭, ০০:৩৬আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০০:৩৬

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর ভাষানটেকে বিদুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের মোবারক মাঝির ছেলে।  শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আকতার হোসেন জানান, দক্ষিণ ভাষানটেকে একটি নির্মাণাধীন ভবনের ৩য় তালার ছাদে রড বাধার কাজ করছিলেন শাহাদাৎ। এ সময় নিচ থেকে রড ওপরে তোলার সময় পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নেওয়া হয়। বিকাল সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢামেক পুলিশ ফাড়ীর এসআই মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের