শাহজালালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে সার্ভিস গাড়ির ধাক্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৬:৪৪আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৬:৪৪

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সার্ভিস গাড়ির ধাক্কা লেগেছে। কলম্বোগামী ফ্লাইটটি রবিবার দুপুর ১টার দিকে যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করার কথা ছিল। এ ঘটনার পর টেকনিক্যাল পরীক্ষার জন্য যাত্রীদের বিমান থেকে টার্মিনালে নামিয়ে আনা হয়েছে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্স (ফাইল ছবি) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক কাজী ইকবাল করিম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনিক্যাল পরীক্ষার শেষে কোনও ত্রুটি না পাওয়া গেলে ফ্লাইটটি পুনরায় যাত্রা করবে।

কাজী ইকবাল করিম বলেন, ‘উড়োজাহাজের টয়লেট ক্লিনিং সার্ভিস গাড়ির একটি হাইড্রোলিক আর্মস মুভমেন্টের সময় উড়োজাহাজের সঙ্গে ধাক্কা খায়। পরীক্ষা শেষে কোনও ত্রুটি না থাকলে ফ্লাইটটি পুনরায় যাত্রা করবে। এতে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি, হতাহতেরও কোনও ঘটনা ঘটেনি।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম