ধানমন্ডির আনাম র‌্যাংগস ভবনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ২১:৫৭আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২২:০১

ধানমন্ডির আনাম র‌্যাংগস ভবনে আগুন রাজধানীর ধানমন্ডিতে আনাম র‌্যাংগস প্লাজার অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে ফায়ার সার্ভিসের উপপরিচালক শামীম আহসান চৌধুরীকে প্রধান করা হয়েছে। অন্য দুই জন হলেন সহকারী পরিচালক মামুন মাহমুদ ও মোহাম্মদপুরের সিনিয়র স্টেশন অফিসার জামান। তদন্ত কমিটির প্রধান উপপরিচালক শামীম আহসান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এর আগে রবিবার বিকাল ৪ টার দিকে ধানমন্ডির ৬/এ সড়কে আনাম র‌্যাংগস প্লাজায় চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।
ফায়ার সার্ভিসের ডাইরেক্টর (ট্রেনিং অ্যান্ড ডেভেলেপমেন্ট) লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে।’
ফারুক নামের চতুর্থ তলার একজন কর্মচারী জানান, ‘চতুর্থ তলার ডেলিসিয়া রেস্টুরেন্টে আগুন লাগে। প্রথমে আগুনের মাত্রা কম ছিল। রেস্টুরেন্টের সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুনের মাত্রা বেড়ে যায়।’
/আরজে/এনআই/

এ সংক্রান্ত আরও খবর:
ধানমন্ডির আনাম র‌্যাংগস ভবনের আগুন নিয়ন্ত্রণে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম