ধানমন্ডির আনাম র‌্যাংগস ভবনের আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৮:৫৯আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:২০

ধানমন্ডির আনাম র‌্যাংগস ভবনের আগুন নিয়ন্ত্রণে রাজধানীর ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজার চতুর্থ তলায় অবস্থিত ডেলিসিয়া রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডাইরেক্টর (ট্রেনিং অ্যান্ড ডেভেলেপমেন্ট) লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা কোনও আগুন দেখতে পাইনি। তবে ধোয়া ছিল প্রচুর। পঞ্চম তলার কাচ ভেঙে ভেন্টিলেশন করে ধোয়া বের করা হয়। হতাহত নেই।’

রবিবার বিকাল ৪ টার দিকে ভবনটির ওই রেস্টুরেন্টটিতে আগুনের সূত্রপাত হয়। ধানমন্ডির ৬/এ সড়কে আনাম র‌্যাংগস প্লাজা নামের ছয়তলা ভবনটি অবস্থিত। ভবনটির পঞ্চম তলায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অফিস কক্ষ রয়েছে।

কর্নেল মোশাররফ জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা কোনও হতাহতের খবর পাইনি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।’

ফারুক নামের চতুর্থ তলার একজন কর্মচারী জানান, ‘চতুর্থ তলার ডেলিসিয়া রেস্টুরেন্টে আগুন লাগে। প্রথমে আগুনের মাত্রা কম ছিল। রেস্টুরেন্টের সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুনের মাত্রা বেড়ে যায়। ফারুক জানিয়েছেন ভেতরে কেউ নেই।’

/আরজে/এনআই/
আরও পড়ুন:

ধানমন্ডির আনাম র‌্যাংগস ভবনে আগুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক