রাজধানীতে অ্যাম্বুলেন্সে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ০১:৩০আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০২:৪৮

আগুন রাতে রাজধানীর বিজয় সরণিতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। বুধবার (২৩ আগস্ট) রাত ১১টা ৫২ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে ওই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা অপারেটর বাবুল মিয়া।
ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা জানান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো ছ- ৭১-০৩৯৪) আগুন লেগে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে অ্যম্বুলেন্সটি রক্ষা করতে সমর্থ হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। 
সংশ্লিষ্টরা জানান, গাড়ির ব্যাটারিতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এ সময় অ্যম্বুলেন্স থেকে চালক দ্রুত নেমে যান। অ্যাম্বুলেন্সে রোগী বা অন্য কোনও ব্যক্তি ছিলেন না।

/এনএল/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম