শাহজানপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ০৪:০২আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০৪:২৬

লাশ উদ্ধার রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির বাসা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ওই লাশ উদ্ধার করা হয়। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম মো. রফিকুল ইসলাম করিম (৬৫)। পুলিশ সূত্রে জানা গেছে, কলোনির ডরমেটরি কোয়ার্টারের একটি ভবনের নিচতলার ৫নং রুম থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ওই সময় রুমটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে উদ্ধার করা হয় ব্যবসায়ীর লাশ।
নিহতের ছেলে মো. ইলিয়াছ জানান, তার বাবার কমলাপুর পীরজঙ্গী মাজার সংলগ্ন একটি সিগারেটের দোকান আছে। ওই বাসায় থাকতেন তিনি। মালামালের গোডাউন হিসেবেও ব্যবহার করতেন ওই বাসা। কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত, সে বিষয়ে কিছু জানতে পারেননি ইলিয়াস।
এসআই রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলা ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি। দুর্বৃত্তরা ব্যবসায়ীকে হত্যা করে ঘর তালাবন্ধ করে পালিয়ে গেছে বলে ধারণা করেন তিনি।

আরও পড়ুন-
ঢামেক থেকে পালালো আসামি

ইউনিসেফে চাকরির আশ্বাস দিয়ে এনজিও’র প্রতারণা

আদালতে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন সাভারের ওসি

/এআইবি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম