বোম্ব ডিসপোজাল টিমের অপেক্ষায় ভালুকার পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ২২:২১আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ২২:২৮

ভালুকার ‘জঙ্গি আস্তানা’ (বাঁয়ে) ও সেখানে পড়ে থাকা নিহতের লাশ ময়মনসিংহের ভালুকায় বোমা বিস্ফোরিত বাড়িটিতে তল্লাশির জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমের অপেক্ষা করছে স্থানীয় পুলিশ। ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, ‘ছোট্ট ওই রুমের ভেতরে একটি চৌকি আছে। চৌকির ওপরেই রয়েছে একটি ব্যাগ। কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। দরজা ও জানাল দিয়ে রুমের ভেতরের এসব চিত্র দেখা গেছে। তবে এখনও আমরা ভেতরে ঢুকিনি। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম রওয়ানা হয়েছে। তারা আসার পর আমরা ভেতরে ঢুকব। আপাতত আমরা বাড়িটি ঘিরে রেখেছি।’
পুলিশ সুপার আরও বলেন, ‘রুমের দরজার মুখেই নিহত ব্যক্তির লাশ পড়ে আছে। বিস্ফোরণে তার দুই হাতের কব্জি উড়ে গেছে। তার পেটের কাছে একটি মোবাইল ফোন পড়ে আছে।’
উল্লেখ্য, রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ভালুকা থানার কবির বাড়ি ইউনিয়নের মাস্টার বাড়ির পশ্চিম পাশের ডোবাইল্যাপাড়ার আজিম উদ্দিন নামে এক ব্যক্তির সেমিপাকা বাড়িতে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একজন নিহত হয়েছে। বিস্ফোরণের পর থেকে নিহতের স্ত্রী ও দুই সন্তান পলাতক রয়েছে।
জানা গেছে, সিরাজগঞ্জের বাসিন্দা পরিচয়ে দুই দিন আগে শুক্রবার (২৫ আগস্ট) ওই বাড়িটি ভাড়া নেওয়া হয়। তবে ভাড়াটিয়ার নাম-ঠিকানা থেকে কোনও তথ্যই বাড়িওয়ালা আজিম উদ্দিন জানেন না। এ ঘটনার পর তাকে আটক করা হয়েছে। পুলিশ ধারণা করছে, বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন-
ভালুকায় ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, নিহত ১

দুই দিন আগে ভাড়া নেওয়া হয়েছিল ভালুকার ‘জঙ্গি আস্তানা’

/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম