শাহ আমানতে বিশ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩০

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। ২৬০টি কার্টনে ৫২ হাজার শলাকা উদ্ধার করা হয়। এসময় চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রবিউল হোসাইন নামের ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টার দিকে শারজাহ থেকে আসা একটি বিমান অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। একজন যাত্রী ১ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত পেরিয়ে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার ২টি লাগেজ খুলে ৫২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।’ শুল্ক করসহ জব্দ সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ড. মইনুল খান আরও বলেন, ‘আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।’ 

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম